
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্নার মাগফিরাত কামনা বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নাটোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি ও সদস্য নির্বাহি কমিটির কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহামুদ, জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন আওয়ামীলীগ সরকার এখন অন্ধকার যুগে নিমজ্জিত হচ্ছে। সকল জায়গাতে এখন ইফতার করা বন্ধ করছে এই সরকার। বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পানজা লরছে কিন্তুু এই সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা সেবা নিতে যেতে দিচ্ছে না। কতোটা ফ্যাসিস সরকার হলে এতোটা নির্দয় হতে পারে। তাই আমরা তার দূত সুস্থতা কামনা করছি

আরও পড়ুন
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন