
আল মাহমুদ দোলন : ইতিমধ্যে সারাদেশের উপজেলা নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করেছে, চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
সবকিছু ঠিক ঠাক থাকলে এবারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের আগামী ২৩ মে, পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহনের কথা রয়েছে। নির্বাচনের সময় যত কাছাকাছি আসছে, তেমনি বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার -প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন মো:ফারুক আলম টবি, বর্তমান চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বোদা শাখা। মো: রবিউল আলম সাবুল, ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক, বোদা উপজেলা শাখা ও প্রধান শিক্ষক, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ। মো: রাসেদ প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,ও পঞ্চগড় ২ সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী এ্যাড: জনাব মো: নুরুল ইসলাম সুজন, মন্ত্রী থাকাকালীন একান্ত সহকারী সচিবের দায়িত্ব পালন করেছেন । মো: সায়েদ জাহাঙ্গীর হাসান (সবুজ)। সাবেক চেয়ারম্যান সাকোয়া (ইউপি) ও সাধারণ সম্পাদক, উপজেলা কৃষক লীগ,বোদা শাখা।
সতন্ত্রপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, মো: সফিউল্লাহ সুফি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বোদা , মো: আব্দুল মান্নান, ব্যাবসায়ী। এ্যাড: মো: হাবিব আল আমিন ফেরদৌস।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জিল্লুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ। শ্রী: লক্ষী রানী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, এবং সতন্ত্র প্রার্থী হিসেবে মো: আসাদুল্লাহ আসাদ, সাবেক ভাইস চেয়ারম্যান। মোছা: লাইলী বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
বোদা উপজেলায় ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৩’ শ ৭৯জন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সহ স্থানীয় সরকারব্যবস্থার নির্বাচনগুলোয় দলীয়ভাবে মনোনয়ন দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ। এবার কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। এমনকি দলের প্রার্থীর পক্ষে সমর্থনও দেওয়া হবে না। যেহেতু দলে একাধিক প্রার্থী হবে দলীয় নেতা কর্মীরা যে কোন প্রার্থীর পক্ষে ভোট করতে পারবেন।
নির্বাচন নিয়ে কথা হয়, রাজা রাজীব ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বোদা সদর ইউনিয়ন শাখা। তিনি বলেন স্থানীয় ভোটে আওয়ামী লীগ যখন থেকে নৌকা প্রতীক দেওয়া শুরু করে, মনোনীত নৌকা মার্কা পেয়ে জয় সুনিশ্চিত ভেবে নেয়, এবং ভোটারদের দ্বারে দারে যাওয়া বন্ধ করে দেন। এবারের প্রেক্ষাপট ভিন্ন, প্রার্থীদের মূল পুঁজি হবে ব্যাক্তি ইমেজ। দলীয় নেতা নির্বাচন করতে খুব বেশি অসুবিধা হবেনা এবার । যেকোন প্রার্থীর পক্ষে ভোট করতে পারবেন ।
গৌরব কুমার সাগর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতীক তুলে দেওয়া প্রশংসনীয় কাজ করেছেন। ‘নৌকা যাঁর জয় তার’ এই হাম্বোরী ভাব থাকবেনা । কারণ ভোট নিরপেক্ষ এবং অবাধ হলে জনপ্রিয় প্রার্থীরা পাস করবেন।
আগের স্থানীয় সরকারের নির্বাচনে কেউ দলীয় প্রতীক নিয়ে বৈতরণী পার হতেন। এবার আর তা হবেনা। যারা সব সময় সাধারণ মানুষের সঙ্গে থাকেন তারা সুবিধা করতে পারবেন ।
কথা হয় বীর মুক্তিযোদ্ধা মো: আমিনুর রহমান সুলতান প্রধানের যোষ্ট পুত্র, মো: রাসেদ প্রধানের সাথে, উদীয়মান তরুণ রাজনীতিবীদ সাকোয়া ইউনিয়নের নয়াদীঘিতে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি বলেন, ছোটবেলা থেকেই বাবার রাজনৈতিক কর্মযজ্ঞ তাকে রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়েছে। প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পাড়া – মহল্লায়, প্রচার -প্রচারনা, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ সন্ত্রাসমুক্ত এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন।
‘জনগণ যাঁর জয় তার’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে জয়লাভ করতে হবে। উৎসবমুখর হবে উপজেলা পরিষদের নির্বাচন। এমনটা বলছেন এই উদীয়মান নেতা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ