
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০০৩ এর এস.এস.সি ব্যাচ।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম এলাকায় বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা প্রায় শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। তারা বিহিগ্রাম ও ভেনল্যা গ্রামের বিভিন্ন বাড়ি মাদ্রাসা ঘুরে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটের ভেতরে ছিল এ লিটার সোয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি সেমাই, দুধ, আটা ও বিভিন্ন মসল্লা।
এমরান নামের সাবেক শিক্ষার্থী বলেন, আমারা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগটি নিয়েছি। এবার আমরা ছোট পরিসরে শুরু করলাম। আগামী বছর থেকে ইনশাআল্লাহ আরো বড় পরিসরে এই আয়োজন করবো। ইফতার ও ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, মোস্তফা, ফারুক, জিয়া, রেজাউল, আব্দুল হাই প্রমূখ।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন