
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য হাসিবুল হাসান শামীমের পিতা সদ্য প্রয়াত মো. দাউদুল আলমের স্মরণসভা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের কালিবাবু রোডে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য হাসিবুল হাসান শামীমের পিতা সদ্য প্রয়াত মো. দাউদুল আলমের স্মৃতিচারণ করে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যগণ বক্তব্য দেন। পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবক হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে প্রত্যেকেই তাদের নিজের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পালন করে আসছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২