হোম » সারাদেশ » ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান  স্বাধীনতা ও  জাতীয়  দিবস পালিত 

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান  স্বাধীনতা ও  জাতীয়  দিবস পালিত 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে যথাযোগ্য  মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সকাল ৬.১ মিনিটে  দূর্জয় মোড়ে  ৩১ বার তোপধব্বনি দেয়া হয় ।
পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ দূর্জয় পাদদেশে উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে  পুষ্পস্তবক  অর্পণ করেন  নির্বাহী কমর্কর্তা একেএম গোলাম মোর্শেদ খান, পরে মুক্তিযোদ্ধা সংসদ,  উপজেলা ও পৌর আওয়ামী লীগের  নেতৃবৃন্দ,ভৈরব থানা,  হাইওয়ে  থানা,নৌ- থানা প্রশাসন,প্রেসক্লাব,রিপোর্টাস ক্লাব,টিভি জানার্নালিষ্ট এসোসিয়েশন,মফস্বল  সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা  ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে  পুষ্পস্তবক অর্পণ  করা হয়।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে  সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয়  পতাকা উত্তোলন  করা হয়েছে । এছাড়া শহীদ আইভি রহমান  পৌর স্টেডিয়ামে  কুচকাওয়াজ  ও শরীরচর্চা সহ ডিসপ্লে  প্রশর্শন করা হয়।  এছাড়াও  আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!