
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ জাতির স্মৃতিতে চির অম্লান ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ঘটা করে উদযাপন করা হচ্ছে। সকাল ৬. ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকল সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাগণ।
মোরেলগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, থানার ওসি মোঃ শামসুদ্দীন ও বিভিন্ন গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান