হোম » সারাদেশ » ভৈরবে  ভূল চিকিৎসায় রোগীর  মৃত্যু  সংবাদের প্রতিবাদে  সংবাদ সম্মেলন 

ভৈরবে  ভূল চিকিৎসায় রোগীর  মৃত্যু  সংবাদের প্রতিবাদে  সংবাদ সম্মেলন 

এম আর ওয়াসিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে  আবেদীন হাসপাতালে  ভুল চিকিৎসায়  শিশুর মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে ।  বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব শাখার আয়োজনে আজ সোমবার দিপুরে আবেদন  জেনারেল  হাসপাতাল  মিলনায়তনে  সংবাদ সম্মেলনে  আবেদন  হাসপাতালের ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ আমিন উদ্দিন    বলেন গত ১৫ মার্চ সকালে ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের আজহারুল ইসলাম মামুন এর গর্ভবতি স্ত্রী প্রমি খানম(২৪) আমাদের হাসপাতালে আউটডোরে ডা.উম্মুল খায়ের মাহমুদার চেম্বারে গিয়ে বলেন,তারপেটের বাচ্চা কম নড়াচড়া করে।
তখন ডাক্তার মাহমুদা সাথে সাথে ডপলার দিয়ে পরীক্ষা করে দেখে বাচ্চার লেস হার্টবিট মানে বাচ্চা জীবিত কিন্তু হার্টবিট স্বাভাবিকের চেয়ে কম।তখন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে বলা হয়।পরবর্তীতে রোগী ঢাকা মগবাজার আদ্-দীন হাসপাতালে ভর্তি হয় বিকাল ৪ ঘটিকায়।তখন রোগীকে আলট্রাসনোগ্রাফী করে দেখে বাচ্চা জীবিত।
পরবর্তীতে রাত আনুমানিক ১১ টায় রোগী সিজারিয়া অপারেশন করে।রোগীর স্বামীর ভাষ্যমতে অপারেশনের কিছু সময় পরে উল্লেখিত হাসপাতালের ডাক্তার তাদের জানায় বাচ্চা মৃত।তিনি আরো বলেন আলট্রাসনোগ্রাম রিপোর্টে স্পষ্ট আছে বাচ্চা জীবিত। যেখানে উল্লেখ আছে বাচ্চার হার্টবিট ১২৩ পার মিনিট এবং বায়োফিজিক্যাল স্কোর ৮/৮।তাহলে বাদী পক্ষের যে অভিযোগ ২ দিন পূর্বে বাচ্চা মারা গেছে সেটা আলট্রাসনোগ্রাফী রিপোর্ট অনুযায়ী ডাহা মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। কিন্ত  প্রসূতি প্রমির পরিবার সাংবাদিকদের  ভূল ও মিথ্যা  তথ্য দিয়ে  সংবাদ প্রকাশ করেছে । সংবাদ সম্মেলনে  বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!