
আঃ খালেক মন্ডলঃ আসন্ন ঈদকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দুু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।
২৩ মার্চ শনিবার বিকেলে পৌর শহরের থানা মোড়ে এই অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের রংপুুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকারিয়া, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল অলম শাহ, ট্র্রাফিক পুলিশের ইন্সপেক্টর মঞ্জর থানা সেকেন্ড অফিসার প্রলয় বর্মাসহ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত ডিআইজি জাকারিয়া ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য এই অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল