
রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ ২০২৪) বিকাল ৪ টায় বগুড়া শহরের খান্দারস্থ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমীর আশেক মাহমুদ। সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ বগুড়া সদর উপজেলার সভাপতি মো. রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আশেক মাহমুদ সওমের নিয়ম, উদ্দেশ্য, শিক্ষা এবং দেশ ও সমগ্র বিশ্ব জুড়ে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকটময় পরিস্থিতি, মুসলমানদের দুর্দশা এবং এ থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।
.
তিনি বঞ্চিত, ক্ষুধার্ত, দরিদ্র মানুষের দুঃখ অনুভব করে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেদের বিলিয়ে দেয়ার আহ্বান জানান। এর আগে পবিত্র কোরআন থেকে তোলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তোলওয়াত করেন গাবতলী উপজেলা আমীর হাফেজ আবুল কালাম আজাদ। এরপর দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি রায়হানুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক শাকিব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের কোষাধ্যক্ষ শাজাহান মন্ডল, নারী বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার, শরিফুল আলম টিপু, জামাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান