
শাহজাহান সিরাজ: নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
চেয়ারম্যান রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন মাহমুদের ছেলে।
বিয়ের প্রলোভনে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করার পর আর বিয়ে না করায় তার নামে ধর্ষণের অভিযোগ এনে ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় এ মামলা করা হয়।
পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন এ মামলা করেন।
ওই মামলায় চার্জ গঠন হওয়ায় রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত