
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাফিউল ইসলাম শফি (৩০) নামে এক যুবককে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। তাকে নিয়ে যাওয়ার সময় আকস্মিক হামলা করে ছিনিয়ে নিয়েছে তার সহযোগী মাদক কারবারিরা।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গবাদ মেরী গ্রামে এ ঘটনা ঘটে।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয়রা জানান, উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ মেরী গ্রামের আফছার আলীর ছেলে শাফিউল ইসলাম শফি দীর্ঘ দিন ধরে মাদক (ইয়াবা) ব্যবসা করে আসছিলেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
এ সময় তল্লাশি চালিয়ে শফির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর এ মাদক কারবারিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথে তার সহযোগীরা আকস্মিক হামলা চালায়। একপর্যায়ে তারা শফিউল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মামুন বলেন, শফিকুল ইসলাম শফি নামে এক যুবকের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া যাওয়ায় তাকে আটক করা হয়। এরপর পথিমধ্যে তার সহযোগীরা হামলা চালিয়ে শফিউল ইসলামকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক