
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ: চন্দনাইশে কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত (১৯ মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলার হাসিমপুর ইউনিয়নের খাঁন বটতলের মের্সাস খাজা ব্রিকস নামে ওই ইটভাটাকে জরিমানা করা হয়।চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই অভিযান পরিচালনা করেন।
চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ইটভাটা স্থাপন ও পরিচালনার শর্ত ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করায় মের্সাস খাজা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান