
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আমেরিকান প্রবাসী দম্পতি।
রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলা সদর বাজারের থানার সামনে আমেরিকান প্রবাসী মারুফ আহমেদ ও তার সহধর্মিণী জিয়ান মারুফের অর্থায়ণে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ওই প্রবাসী দম্পতির পক্ষ থেকে মারুফ আহমেদের পিতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ এসব ঈদ উপহার তুলে দেন।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ বলেন, ‘আমেরিকান প্রবাসী আমার ছেলে ও পুত্রবধূ প্রবাসে থাকলেও আমাদের দেশের মানুষের কথা ভুলেননি। তাই ঈদ উপলক্ষে তাদের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গিসহ নানা বস্ত্র বিতরণ করেছেন।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান