
মোঃ আবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞা উপজেলায় জাতীয় ও স্থানীয় নির্বাচনে বয়স্ক ভোটার যারা বার্ধক্যজনিত কারণে এবং অসুস্থতার কারণে চলাচল করতে পারে না এমন ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং নারী ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দিতেও সহায়তা করেছেন ফেনী জেলার দাগনভূঞা উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ শাহজাহান।
গত ৯ মার্চ দাগনভূঞা পৌরসভার ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচনে দেখা গেছে, প্রচন্ড গরমের মধ্যে বয়স্ক ভোটাররাদের ঠান্ডা পানি খাওয়াচ্ছেন এবং বয়বৃদ্ধ ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়েছেন মোঃ শাহজাহান। তার এমন কাজ দেখে এলাকার সচেতনমহল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশংসা করেছে। নির্বাচনে মোঃ শাহজাহান প্লাটুন/পিসির দায়িত্ব পালন করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান