
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার বদুরপাড়ার সমাজ সেবক ও জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম আহমেদ গত(শুক্রবার)তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেন।
চন্দনাইশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে ইতিমধ্যে মানবিক জসিম আহমেদ হিসেবে খ্যাতি অর্জন করেছেন, ১০০ মেয়ের বিবাহের দায়িত্ব নিয়েছেন এবং ১০০ টি মডেল মসজিদ নির্মাণের আগ্রহের কথা জানিয়েছন। তিনি টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত ও হৃদরোগীদের রিং লাগানোসহ বিভিন্ন সার্জারির রোগীদের চিকিৎসার ব্যবস্থা করবেন।
এছাড়া চন্দনাইশ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য, সাধারণ মানুষের পাশে থেকে ব্যাপক সেবা করার আগ্রহ প্রকাশ করেন, তিনি আরো বলেন আগামী আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির পক্ষে প্রার্থী হয়ে চন্দনাইশ উপজেলাবাসীর সেবা করতে চান। উপস্থিত ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গদের বিনীতভাবে অনুরোধ করেন, সাধারণ জনগণ আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি এই অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন করে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলবো, যেখানে থাকবে না কোনো সন্ত্রাসী, থাকবে না কোনো বেকার।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মতবিনিময় সভা শেষে ঘোষিত প্রার্থী ও অপর একটি গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এব্যাপারে ঘোষিত প্রার্থী জসিম আহমেদ তাৎক্ষণিকভাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ