
এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গ- বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১ টার দিকে বঙ্গ -বন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম, ওসি তদন্ত শাহিদ মিয়া, হাইওয়ে থানার ওসি সাজু মিয়া, নৌ থানার ওসি মনির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন প্রমূখ। এছাড়া ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক