
কামারখন্দ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা ভোটার হতে ২ লক্ষ টাকা ও এক মেয়ানের জন্য দাতা ভোটার হতে ২০ হাজার টাকা স্কুলের অনুকূলে জমা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হক।
এতে স্কুলের এক মেয়াদের জন্য ভোটার হতে একই গ্রাম চৌবাড়ির হেলাল উদ্দিন, পিতা মৃত গোলবার হোসেন আকন্দ ও তার ভাতিজা আব্দুল আলীম পিতা দুলাল হোসেন আকন্দ গত ১৪ মার্চ ২০২৪ ইং তারিখে প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর নিকট ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা স্কুলের অনু কূলে জমা দেন।
উল্লেখ্য, হেলাল উদ্দিন ও আব্দুল আলীম উভয়েই এলাকায় ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে, অভিভাবকদের ধারণা এদের মধ্যে একজন স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য নির্বাচিত হলে স্কুলটির উন্নয়নে যথেষ্ট অবদান রাখতে পারবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ