
নাবিক নাজমুল জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুকবেলাইয়ের চর-নুরনগর গ্রামের আবু সামা শেখের ছেলে।
এদিকে গত মঙ্গলবার (১২ মার্চ) রাত এগারটায় মা-বাবার সঙ্গে নাজমুল সর্বশেষ কথা বলে জানান জাহাজে থাকা ২৩ নাবিক ও ক্রুকে জিম্মি করেছে জলদস্যুরা।
নাজমুল বাবা-মাকে আরো বলেন, আফ্রিকা থেকে দুবাইয়ের দিকে সাগর পথে যেতে ২৩ জন নাবিক-ক্রু’র সাথে জলদস্যুদের হাতে জিম্মি হন তেলবাহি জাহাজের নাবিক নাজমুল। সবার মোবাইল জব্দ করা হলেও নাজমুল কৌশলে একটি মোবাইল সেট গোপনে লুকিয়ে রাখতে সক্ষম হন। তা দিয়েই কথা হয় পরিবারের সাথে।
নাজমুলের বাবা আবু সামা শেখ একজন কৃষক। দু’ভাইবোন ও বাবা-মাকে নিয়ে চারজনের সংসার নাজমুলের। উচ্চ মাধ্যমিক পাশ করার পর এক বছর হলো জাহাজে চাকরী করছেন নাজমুল। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি এমভি আবদুল্লাহ জাহাজে কাজ শুরু করেন।
নাজমুলের বাবা আবু সামা শেখ বলেন, নাজমুল আমার একমাত্র ছেলে। ওর টাকাতেই আমাদের সংসার চলে। সরকারের কাছে অনুরোধ আমার ছেলেকে যেন জীবিত ফিরিয়ে দেয়।
মা নার্গিস খাতুন বলেন, গতকাল রাত এগারোটার দিকে নাজমুল কল দিয়ে বলে, মা, আমাদের ২৩ জনকে আটকিয়ে রেখেছে। আমাদের জন্য দোয়া করো। এই বলে আমার বুকের মানিক ফোন কেটে দেয়।
তিনি আরও বলেন, নাজমুলের আয়েই তাদের সংসার চলে। ছেলের বিপদের কথা শুনে আগের চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়েছেন তার বাবা। নাজমুলকে জীবিত ফিরিয়ে আনার জন্য সরকারকে অনুরোধ করেন নার্গিস।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিএসবি) ইনচার্জ আব্দুর রহিম খান বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে পুলিশ সুপারের নির্দেশে নাজমুলের পাসপোর্ট নাম্বার ওয়েব সাইটে সার্চ দিয়ে তার পরিবার-স্বজনদের নাম ঠিকানা জানতে পেরেছি।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে নাজমুলের পরিবার-স্বজনকে আশ্বস্ত করতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নির্দেশে দেয়া হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক