হোম » সারাদেশ » ভৈরবে  সাংবাদিকদের  মানববন্ধন 

ভৈরবে  সাংবাদিকদের  মানববন্ধন 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :  দৈনিক  দেশ রুপান্তরের নকলা উপজেলা  প্রতিনিধি শফিউজ্জামান রানার বিরুদ্ধে  মিথ্যা   ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং  ইউএনও সাদিয়া  উম্মুল বানিন ও এসিল্যান্ড মোঃ শিহাবুল আরিফের  বিভাগীয় বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার  আয়োজনে আজ বুধবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব  দূর্জয়মোড়ে মানব বন্ধনে জিটিভির ভৈরব  প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার  সভাপতি  এম এ হালিম  এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি  এম আর ওয়াসিম, সাধারণ সম্পাদক  ছাবির উদ্দিন রাজু,  বিজয় টিভির ভৈরব  প্রতিনিধি ও সংগঠনের  সাংগঠনিক সম্পাদক  সোহান রহমান, সাপ্তাহিক অবলম্বন  পত্রিকার বার্তা সম্পাদক  শামিম আহমেদ, সংবাদ পাতা পত্রিকার নির্বাহী সম্পাদক  আনোয়ার  পারভেজ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,  তথ্য অধিকার  আইনে তথ্য চেয়ে ও ইউএনও এসিল্যান্ডের রোষানলে পড়তে হয়েছে  শফিউজ্জামান রানাকে। তাকে মিথ্যা মামলা  দিয়ে জেলে পাঠিয়ে  ক্ষমতার অপব্যবহার  করেছে । আমরা তার বিরুদ্ধে  মিথ্যা মামলা  প্রত্যাহার এবং  ইউএনও  –  এসিল্যান্ডের বিরুদ্ধে  বিচার বিভাগীয়  শাস্তির দাবী  জানাই  সরকারের কাছে । তা না হলে সারাদেশের  সাংবাদিকরা কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য  হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!