
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : দৈনিক দেশ রুপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড মোঃ শিহাবুল আরিফের বিভাগীয় বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড়ে মানব বন্ধনে জিটিভির ভৈরব প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার সভাপতি এম এ হালিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি এম আর ওয়াসিম, সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহান রহমান, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামিম আহমেদ, সংবাদ পাতা পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার পারভেজ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে ও ইউএনও এসিল্যান্ডের রোষানলে পড়তে হয়েছে শফিউজ্জামান রানাকে। তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে । আমরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইউএনও – এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার বিভাগীয় শাস্তির দাবী জানাই সরকারের কাছে । তা না হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক