
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ডা. রায়হানের পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২