
আওয়াজ অনলাইন : ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান ১০ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সঠিকভাবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি পরিপালনের পরামর্শ দেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য