
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়াতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশাল আলোচনা সভা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা,মাতামুহুরি সাংগঠনিক উপজেলার যৌথভাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলম।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা চকরিয়া-পেকুয়ার আওয়ামী লীগের কর্মীরা বিরোধীদলের এমপি ইব্রাহীম কর্তৃক অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়ে আসছি। ছৈয়দ মোহাম্মদ ইবরাহীম এমপি শপথ নেয়ার পর থেকে আমাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন। অনেক সয়েছি,আর বরদাস্ত করবো না,আর বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।আঘাট আসলে পাল্টা আঘাত করা হবে বলে হুশিয়ারী দেন।
বক্তব্য রাখেন, মাতামুহুরি সাংগঠনিক থানার সভাপতি সিরাজুল ইসলাম বাবলা, পৌরসভার সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরি সাধারণ সম্পাদক মকসুদুল হক ছোট্টো, পৌরসভার সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী। চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক আবু মূছার পরিচালনায় অনুষ্ঠিত বিশাল সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের