
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের শিবচতুর্দশী পূজা ও মেলা আজ থেকে শুরু হচ্ছে। ১০ দিনব্যাপী এ মেলা ও শিবমন্দির দেখার জন্য ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা আশা করছেন।
তবে অন্যান্য বছরে মেলায় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। এছাড়াও সমুদ্রপথে কক্সবাজার থেকে মহেশখালী আদিনাথ জেটিসহ দুই জেটি হয়ে তীর্থযাত্রীরা মেলায় আসতে পারবেন।
পূর্জা চলবে আট থেকে দশ তারিখ পর্যন্ত ৩ দিন আর মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পণ্য নিয়ে মেলা প্রাঙ্গণে স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। মেলা শুরুর আগেই বিভিন্ন নাস্তা, হস্তশিল্পসহ নানা পণ্যের বিকিকিনি শুরু হয়ে গেছে। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি, বলেন, মেলার সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। দূর–দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে কাজ করবেন স্বেচ্ছাসেবক। এছাড়া পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে মেলা প্রাঙ্গন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দির। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মেলা কমিটির সভাপতি মীকি মারমা জানান, আদিনাথ মন্দিরের পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন একটি তদারকি কমিটি গঠন করেছে। কক্সবাজার জেলা পুজা ুউদযাপন পরিষদের নেতা বাবু স্বপন গুহ সাংবাদিকদের জানিয়ে এই মেলায় সারা বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসে তাদের মনের ভাসনা পুরণ করার জন্য।
এদিকে পূজা ও মেলা’কে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সাংগঠনিক কমিটি ছাড়াও অভ্যার্থনা, পূজা, প্রচার, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা’সহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে।৷

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের