
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে সড়কের উপর বাজার ইজারার অভিযোগ করেছে স্থানীয় জনসাধারণ।
গত সোমবার দোহাজারী পৌর মেয়র বরাবরে এ অভিযোগ করে স্থানীয়ারা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত স্বারক নং- দোহা:/পৌর:/চন্দ:/২০২৪ “হাট বাজার/ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি/১৪৩১” এর ক্যালেন্ডারভুক্ত হাট বাজার সমূহের ক্রমিক নং- ৫ এর “কৃষক পাইকারি সবজি বাজার” স্টেশন রোড় দোহাজারী, নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দোহাজারী পৌরসভা। রাস্তাটি দিয়ে পৌরসভার ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের ৫০ হাজার মানুষ চলাচল করে। পার্শ্ববর্তী ইউনিয়ন ধোপাছড়ি, বাজালিয়া, পুরানগড়ের মানুষের দোহাজারীর সাথে যাতায়তের একমাত্র রাস্তা এটি। উক্ত সড়ক দিয়ে প্রধানমন্ত্রী শেষ হাসিনার উন্নয়নের সরকার চট্টগ্রাম-বান্দরবনের নতুন সংযোগ সড়ক তৈরী করার লক্ষ্য দোহাজারী চৌকিদার পাড়ি সাঙ্গু নদীতে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। যেটা জরিপের কাজ শেষ হয়ে একনেকে বাজেট পাশ হয়েছে। চট্টগ্রাম- বান্দরবন সড়কের সংযোগ স্থল হচ্ছে দোহাজারী স্টেশন রোড়।
এইরকম একটি ব্যস্থতম সড়কের উপর দোহাজারী পৌরসভা “কৃষকের পাইকারি কাচা বাজার” ইজারার ডাক দিয়েছে। যেটি এলাকায় বসবাসকারী নাগরিক হিসাবে আমরা আতংকিত এবং সংক্ষিত। রাস্তার উপর কৃষকের পাইকারি কাচা বাজার বসালে সকালবেলা রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়ত প্রায় বন্ধ হয়ে যাবে। এতে সকালবেলা স্কুল, কলেজ এবং অফিসগামী লোকজনের চরম দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হবে। প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল চরমভাবে ভোগান্তির শিকার হবে।
এই বিষয়ে দোহাজারী পৌর মেয়র মো. লোকমান হাকিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এরপর পৌর প্রশাসক শামসুদ্দিনকে ফোন দিলে সে কথা না বলে কাউন্সিলর শাহ আলম’কে ফোনটা দিয়ে দেয়। কাউন্সিলর বলে তারা বাজার বসাবে সাঙ্গু নদী সংলগ্ন নদীর পাড়ের রাস্তায় বাজার বসাবে। রেল কোন বাজার ইজারা দেয়নি। এইগুলো একটি কুচক্রী মহল বাটপারি করতেছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ