
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় ৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পের মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং চাকমারকুল ক্যাম্পের মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।
পুলিশ সূত্র জানায়, ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পে কিছু রোহিঙ্গা ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে অভিযান পরিচালনা করে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এসব রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতায় কারা জড়িত, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা