হোম » সারাদেশ » জামালপুরে ৩ বেসরকারি হাসপাতালকে জরিমানা 

জামালপুরে ৩ বেসরকারি হাসপাতালকে জরিমানা 

রবিউল হাসান লায়ন: জামালপুরে স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষন ও র‍্যাবের যৌথ অভিযানে ৩টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।
আজ শনিবার (০৩ মার্চ) দুপুরে শহরের তমালতলা মোড় ও নান্দিনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার জানান- ১০ দফা নির্দেশনা না মানায় তমালতলা মোড়ের ইউরোপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করার পর এর অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়। এরপর নান্দিনা এলাকার নান্দিনা ডায়াগনস্টিক সেন্টারে ১০ দফা নির্দেশনা লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৭০ হাজার টাকা এবং একই এলাকার লিখন ডায়াগনস্টিক সেন্টারে অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তন্ময় হালদার, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী, মেডিকেল অফিসার ডাক্তার রাফিয়াসহ আরো অনেকে।
এর আগে বৃহস্পতিবার জামালপুরের ৩ টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও  ২টি অপারেশন থিয়েটার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!