
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ২০ পিচ ইয়াবাসহ আরিফুল ইসলাম সোহেল (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২ মার্চ) বিকালের দিকে উপজেলার জিনরী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের জৈনক নুরু ওরফে ফালুর বসত বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম সোহেল বীর হাজিপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু ফকিরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার এসআই বিজয় হোসেন, এসআই মো. মিল্টন মিয়া, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আরিফুল ইসলাম সোহেল কে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোসেনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২ তারিখ: ২ মার্চ ২০২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীর ১০ (ক) রুজু করা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি আরিফুল ইসলাম সোহেল কে রবিবার (৩ মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা