
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাৎসরিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২ মার্চ) উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামে স্বপলোড়ন বাংলাদের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ’র স্মরণে তার নিজ বাড়িতে বাৎসরিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করেন স্বপ্নলোড়ন বাংলাদেশ ও শুভ’র পরিবারবর্গ । সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পেইনে মেডিসিন ও ডেন্টাল বিভাগে এর ৯ জন ডাক্তার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
মালাই গ্রামবাসী ও বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন স্বাস্থ্যসেবা নিতে মালাই ডা. ডাক্তার তৌফিকুল ইসলাম এর বাড়িতে এসে উপস্থিত হয়ে চিকিৎসা নেন। মরহুম আকরামুজ্জামান শুভর পিতা জানান, স্বপ্নলোড়ন’ সারা বাংলাদেশে আত্মমানবতার সেবার পাশাপাশি গত ৭ বছর ধরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ’র স্মরণে নবীরগরে মালাই গ্রামে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।
চিকিৎসা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার জাকির আহম্মেদ, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা শুভ’র পিতা মোঃ তৌফিকুল ইসলাম, ভার্চুয়ালি যোগ দেন উপদেষ্টা পুলিশ বিভাগের ঢাকা জেলার ডিআইও-১ রনোজিত রায়, রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মো ইউনুস, স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল