
এইচ এম রুহুল কাদের, চকরিয়াঃ চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে।
সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে ১১তারিখ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের তালিকায় চকরিয়া উপজেলাও রয়েছে। এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রয়েছেন বর্তমান চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।
জেসি চৌধুরীর স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, তার পিতার দিকে মুক্তিযুদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান।আবার স্বামীর পরিবারের দিকেও আওয়ামী পরিবার পুত্র বধু। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্র জীবন থেকে দলের কঠিন দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে জীবন অতিবাহিত করেছে। জীবনের ঝুকি নিয়ে সংগঠন এবং তৃণমূল নেতা-কর্মীদের বুকে আঁকড়ে ধরে রাজনীতির মাঠে রয়েছে ।
তিনি তৃণমূল থেকে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে বর্তমানে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
জেসি চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নারী উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে তৃণমূলের অবহেলিত নারী,পিছিয়ে পড়া নারীদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষন ও উন্নয়ন সামগ্রি দিয়ে অসংখ্য নারীদের ঘরে বসে আয়-রোজগারের সুযোগ করে দিয়েছেন।
জেসমিন হক(জেসি চৌধুরী) বলেন,আমি ছাত্ররাজনীতিসহ যুগ যুগ ধরে রাজনীতি করে আসছি । কখনো দল থেকে কিছু চাইনি,দলের সিদ্ধান্ত বাহিরে কখনো পা রাখিনি । গত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানে বিপুল ভোটে বিজয় হয়েছি। আমি সকল স্তরের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখবো । স্মার্ট বাংলাদেশ গঠন এবং আওয়ামীলীগ সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চকরিয়া উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।প্রাণ প্রিয় চকরিয়া উপজেলাবাসীর দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।
জেসি চৌধুরীর পাঁচ বছর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় পর্যায়ে দুইবার, বিভাগীয় পর্যায়ে একবার, জেলা পর্যায়ে দুইবারসহ মোট পাঁচবার শ্রেষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উন্নয়ন ও সফলতার ধারাবাহিকতা রক্ষার জন্য চকরিয়াবাসীর পূনরায় সমর্থন ও দোয়া কামনা করছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক