
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার আফসারখিল এলাকার ক্বারী আঃ হকের ছেলে শিব্বির আহম্মেদের বিরুদ্ধে শ্বশুর বাড়ির জমিজমা আত্মসাত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার থানার হাটের আমিরথী গ্রামের শিব্বির আহম্মেদের সমন্ধী ও জেষ্ঠ শালিরা এ অভিযোগ তুলেছেন।
এঘটনায় বোন নিলুফা আক্তার ও বোন জামাই শিব্বির আহম্মেদের বিরুদ্ধে বাদী হয়ে মোঃ শাহজাহান চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শাহজাহানরা নয় ভাই-বোন। তাদের বাবা আব্দুল মান্নানের দুই একর ১৩ শতাংশ জমি ছিলো। জীবিত অবস্থায় তিনি ৩৪ শতাংশ জমি বিক্রি করেন। এছাড়া ৩৯৪ দাগে ১৩ শতাংশ জমির মধ্যে আট শতাংশ জমি মেয়ে নিলুফা আক্তারকে লিখে দেন ও বাকি পাঁচ শতাংশ জমির মধ্যে বাংলালিংক কম্পানির টাওয়ার নির্মাণ করে। আব্দুল মান্নান মারা যাওয়ার পরে টাওয়ারের পাঁচ শতাংশ জমি অন্য আট ভাই-বোনের মধ্যে সমান ভাবে বন্টন না করে নিলুফা আক্তার দখল করে দুই শতাংশ জমি নিজের স্বামী শিব্বির আহম্মেদের নামে গোপনে রেজিষ্ট্রি করে দেন। এঘটনা জানাজানি হলে স্থানীয় ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও তা মানেনা নিলুফা ও তার স্বামী।
এবিষয়ে শাহজাহান অভিযোগ করে জানান, তার বাবার মোট সম্পত্তি রয়েছে ১৭৯ ডিসিম। স্বামীকে নিয়ে থাকার জন্য বোন নিলুফা পৈত্রিক সম্পত্তির হিস্যা হিসেবে আট শতক জমি বাবার কাছ থেকে লিখিয়ে নেয়। পরে সেই জমি তারা ক্রয়কৃত সম্পত্তি দেখিয়ে রেজিস্ট্রি করে। এখন নিলুফার জামাই শিব্বির আহম্মেদ তার ভাই চাটখিল পৌরসভার আফসারখিল এলাকার ওয়ার্ড কমিশনার আশিকের প্রভাবে শ্বশুর বাড়ির জমিজমা জবর দখল শুরু করেছে। ৩৯৪ দাগের ৫ শতাংশ জমিতে নিলুফা হিস্যা অনুযায়ী ০.৪৫ শতাংশ জমি প্রাপ্য হলেও তার স্বামী শিব্বির দখল করেছে ২ শতাংশ। ভাই-বোনেরা এই অবৈধ দখলের বিরুদ্ধে কথা বলায় মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়ে রাতারাতি জমিতে ঘর তুলে দিয়েছে।
পলি আক্তার সহ শাহজাহানের অন্যান্য বোনেরা বলেন, তাদের বোন নিলুফা আক্তার বাবার সাথে প্রতারণা করে ৮ শতাংশ সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। পরে সেই জমি নিজের স্বামী শিব্বির আহম্মেদের নামে লিখে দেয়। এখন তারা দু’জন মিলে বাবার রেখে যাওয়া বিভিন্ন দাগের সম্পত্তি জোরপূর্বক দখল করছে। আমরা কথা বলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির করাচ্ছে। এমনি অসুস্থ ভাইদেরকে জেল পর্যন্ত খাটিয়েছে। জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে চেয়ারম্যান মেহেদী হাসান তলব করলেও ওরা যায় নাই।
এ বিষয়ে কথা বলতে গেলে শিব্বির আহম্মেদ তার স্ত্রী নিলুফা আক্তারকে প্রতিবেদকের সাথে কথা বলতে না দিয়ে ঘরে আটকে রাখেন। তবে জমি-জমার বিরোধ নিয়ে আদালতে মামলা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক