
রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়া শহরের কলোনিতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জন খুন হয়েছে! খুনের শিকার আজাহারুল ইসলাম শান্ত (২৪) পিতা আবুল হোসেন গ্রাম কুপতলা সাহাপাড়া থানা সারিয়াকান্দি জেলা বগুড়া। জানা গেছে, শহরের চকফরিদ কলোনিতে কেবা কারা তার শরীরের বিভিন্ন জায়গায় চাকু দ্বারা আঘাত করে ।স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসারত ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী