হোম » সারাদেশ » ভেড়ামারায় টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার-১

ভেড়ামারায় টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার-১

জাহিদ হাসান : কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৩০ (দুইশত ত্রিশ) পিচ নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে। 
গতকাল শনিবার (০২রা মার্চ) সকাল সাড়ে ৮ টায় এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার, কুষ্টিয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় এর নির্দেশনায় ও মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার এ এস আই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম ও ফোর্সসহ ভেড়ামারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ভেড়ামারা থানাধীন চন্ডিপুর ইউনিয়নের বামনপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ইয়ারুল সরদার এর বাড়ীর সামনে পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হইতে মাদক বিক্রেতা সুজন শাহ (৪১) পিতা-মৃত আবুল কাশেম শাহ, মাতা-মোছাঃ ছখিনা খাতুন, সাং-বামনপাড়া থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর হেফাজত হতে উপস্হিত স্বাক্ষীদের সামনে ২৩০ (দুইশত ত্রিশ) পিচ নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!