হোম » সারাদেশ » পূবাইল রহমানিয়া ইসলামী এতিমখানা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূবাইল রহমানিয়া ইসলামী এতিমখানা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী মাহমুূুদুল হাসান : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের পূবাইল রহমানিয়া ইসলামী কিন্ডার গার্টেন, এতিমখানা মাদ্রাসায় জমজমাট আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। ২ মার্চ শনিবার মাদ্রাসা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ  ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন মোল্লা। এড. কাজী আবদুর রহমান এর সভাপতিত্বে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ-সহ অভিভাবক উপস্থিত ছিলেন এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার তত্বাবধায়ক হাফেজ মাওলানা মুফতি মোঃ নছরত উল্লা। সভাটি পরিচালনা করেন পূবাইল রহমানিয়া যুব সমাজ কল্যানের সাধারণ সম্পাদক মোঃ জামান মোল্লা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!