
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কারাগরের জমসেদ আলী(৬০) নামে এক কয়েদি মারা গেছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় জমসেদের মৃত্যু হয়।জমসেদ মাদক মামলায় এক বছর আটমাসের দন্ডপ্রাপ্ত কয়েদি।
মামলা নম্বর শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ৩৪/২৩। জমসেদ নালিতাবাড়ী উপজেলার বাঘবের এলাকার জনৈক মোছলেম উদ্দিনের ছেলে। জেল কর্তৃপক্ষের দাবী জমসেদ হার্ড এ্যাটার্কে মারা গেছেন।জেলসূত্র জানায় ওই মামলায় সাজা প্রাপ্ত হয়ে আদালত থেকে গত ৩০জানুয়ারি কারাগারে প্রেরিত হয়।
গতকাল ১ মার্চ সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। রাত নয়টার দিকে জমসেদ মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই কয়েদির হার্টে সমস্যা ছিল। জেল সুপার হুমায়ুন কবির খান জানান, এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ