
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার বিএস ১২নং খতিয়ানের লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর নলবিলা ফরেস্টবিটের ২৩৪৮ ও ২৩৫০ দাগের ৫৪ শতক জমি কিছুদিন পূর্বে অবৈধভাবে জবরদখল করে স্থানীয় লোকজন । চকরিয়া উপজেলা প্রশাসন,ভূমি কার্যালয় থেকে কাগজ যাচাই-বাছাই করে বৃহস্পতিবার(২৯ফেব্রুয়ারী)সকালে চুড়ান্তভাবে সাইনবোর্ড ঝুলিয়ে দখল মুক্ত করে মাদ্রাসার জায়গা মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন।
এতে উপস্থিত চকরিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ফখরুল ইসলাম, ম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ.ম.আওরঙ্গজেব বুলেট, এম ইউপি মো.আলী আকবর, এবং আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল( ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড.এনয়ামুল হক । মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও কর্মচারীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন । জমি দখল মুক্ত হওয়ায় মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক,গভর্নিং বডির সদস্যবৃন্দ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন, এবং প্রশাসনকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী