
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় স্থানীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ই ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নূরুন্নবী তারিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, পৌর মেয়র এ,জি,এম বাদশা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা ইন্জিনিয়ার প্রকৌশলী মনিরুল সাজ রিজন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রোজিনা আক্তার সুমি, উপজেলা পরিসংখ্যান অতিরিক্ত অফিসার আব্দুল হামিদ। ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট প্রেসক্লাবের রফিকুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান