
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে কৃষি জমির টপ সয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি ১ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ১টি স্ক্র্যাভেটর জব্দ করা হয়। গত রোববার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে উপজেলার হাশিমপুর ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জানা যায়, অভিযোগের ভিত্তিতে গত রোববার উপজেলার হাশিমপুর ইউনিয়নে ফসলি জমির টপ সয়েল কেটে অন্যত্র পরিবহনের সময় দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত আবদুল খালেক মেম্বারের ছেলে মো. আজিজ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, মাটি ও বালুমহল আইনে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত ১ টি স্ক্র্যাভেটর ও ১টি ট্রাক জব্দ করে হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো.ইদ্রিস মিয়ার জিম্মায় রাখা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল