হোম » সারাদেশ » গাইবান্ধায় ইয়াবা ও ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ও ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও  ১২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি রোকনুজ্জামান ওরফে ইমরান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।  

 থানা সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনায় গাইবান্ধা সদর থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মোবারক আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি টিম  ২৪ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে সদর থানার  রাধাকৃষ্ণপুর গ্রামস্থ সাদ্দাম মিয়া এর পরিতিক্ত বসতবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ি রোকনুজ্জামান ওরফে ইমরান (৩২) এর হেফাজত থেকে প্যান্টের বাম পকেট হইতে নীল রংয়ের পলিপ্যাক এর ভিতরে মোড়ানো ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী ঘরের খাটের নিচ থেকে একটি চটের বস্তায়  ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি রোকনুজ্জামান ওরফে ইমরান (৩২) সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে ।

 এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে  গাইবান্ধা সদর থানার মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!