হোম » সারাদেশ » উল্লাপাড়ায় মহিলা চোর চক্রের মুল হোতা সহ আটক ১০, চুরি হওয়া টাকা উদ্ধার

উল্লাপাড়ায় মহিলা চোর চক্রের মুল হোতা সহ আটক ১০, চুরি হওয়া টাকা উদ্ধার

মোঃ রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ব্যাংক এবং বিভিন্ন হাট বাজারে দীর্ঘদিন ধরে টাকা চুরির ঘটনায় চক্রের মূল হোতা বুলবুলি সহ মোট দশ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এসময় চুরি হওয়া নগত ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন বুলবুলি খাতুন (৪৫), রূপালি খাতুন (৪০),মোর্শেদা খাতুন (৩০),বুলবুলি খাতুন (২৫),রাবেয়া খাতুন (২১),শাবনুর (২০),আনোয়ার খাতুন (২০),আঞ্জু খাতুন (৩৫),নাসিমা খাতুন (২৭),রিতা খাতুন (১৪)।

শনিবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান ১৯ ফেব্রুয়ারী উল্লাপাড়া ইসলামি ব্যাংক থেকে অভিনব কৌশলে এক গ্রাহকের ১ লাখ ২২ হাজার টাকা চুরি করে নেয় এই চক্রটি।

পরে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তার নেতৃত্বে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা কাজ শুরু করে । চারদিনের বিশেষ অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের মুল হোতা সহ তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!