
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জিয়ান মারুফ নামে আমেরিকান প্রবাসী এক নারীর উদ্যোগে সহস্রাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গিসহ নানা বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন স্থানে এসব বিতরণ করেছেন জিয়ান মারুফের শ্বশুর ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ।
এবিষয়ে সোলায়মান আহমেদ বলেন, ‘আমার পুত্রবধূ আমেরিকান প্রবাসী জিয়ান মারুফ প্রবাসে থাকলেও আমাদের দেশের মানুষের কথা ভুলেননি। তাই তিনি ব্যক্তিগত তহবিল থেকে সহস্রাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গিসহ নানা বস্ত্র বিতরণ করেছেন।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২