
এম আর ওয়াসিম, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বওে শহীদ মিনারে পুষ্স্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ।
এছাড়া ভৈরব থানা,হাইওয়ে থানা,শহর পুলিশ ফাড়িঁ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)ভৈরব শাখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, অফিসার্স ক্লাব,লেডিসক্লাব,নিসচা ভৈরব শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনাওে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ।
তাছাড়া ও সকালে বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও শহীদ মিনাওে পুষ্প স্তবক অর্পণ ও প্রভাত ফেরী ও র্যালি করা হয়েছে । এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদেও জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল