
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলুতে পারি- স্লোগানে স্লোগানে মুখরিত করে, মায়ের ভাষা আমার বাংলা ভাষা। বক্তাদের কন্ঠে এ যেন প্রানের ভাষায় অবিরাম অন্তহীন মনোমুগ্ধকর পরিবেশে বাংলার প্রতি ভালোবাসা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আয়োজনে ২১ ফেব্রুয়ারী (বুধবার) বেলার শুরুতে শিক্ষার্থীদের শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনার সভার মাধ্যমে শেষ করা হয়।
মাদরাসার শিক্ষক মনির হোসেন সোহেল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি আবদুর রব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, মাদরাসার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক রেজানুর পাটোয়ারী লিটন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন শান্ত, সদস্য গাজী মোশাররফ হোসেন সেলিম, জাশেদ হোসেন, হুমায়ন কবির, সহসুপার মাওলানা মিজানুর রহমান ও আবদুল আউয়াল প্রমূখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পরিশেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান