
বগুড়া প্রতিনিধিঃ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌরসভার ৪নং ওয়ার্ড এর চকসূত্রাপুর (চামড়াগুদাম) পাড়াস্থ মেরিনা পোল্ট্রি এ্যান্ড ডেইরী ফার্ম এর উত্তর পাশে ফাঁকা জায়গায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ই ফেব্রুয়ারি) র্যাব-১২, সিপিএসসি একটি আভিযানিক দল চকসূত্রাপুর (চামড়াগুদাম), মেরিনা পোল্ট্রি এ্যান্ড ডেইরী ফার্ম এর উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার আসামিরা হলেন মোঃ রাহাত হোসেন (৪২), পিতা- মৃত হাফিজার রহমান, কামারগাড়ী, মোঃ বিপ্লব মিয়া (২৭), পিতা- মোঃ সাজু মিয়া, সুখানপুকুর, মোঃ রঞ্জু মিয়া (৩৬), পিতা- মৃত জবেদ আলী প্রামানিক, সুখানপুকুর, গাবতলী মোঃ নুর আমিন (৩৪), পিতা- মৃত আবু বক্কর, পূর্ব পালশা, মোঃ সালাউদ্দিন (২৮), পিতা- মৃত শহিদুল, ধাপ কালতলা, সারিয়াকান্দি, উভয়ের জেলা- বগুড়া। ৬৯ বোতল ফেন্সিডিল, ৬ টি মোবাইল, ৬ টি সীম ও নগদ ১৪৫৮৫/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান