
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– ভালুকায় হবিরবাড়ী সিডস্টোর উত্তর বাজার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পাশে অবস্থিত ব্রাইভেন্ট নিটিং কারখানার তুলার গোডাউনে আগুন লেগে তুলা পুড়ে ছাঁই হয়ে গেছে।১৬ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করলে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সুতা প্রস্তুতির জন্য রাখা কারখানার একটি গোডাউনের সব তুলা পুড়ে ছাঁই হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ