
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় দেড় বছরে কুরআন হাফেজ দুইজন ছাত্রকে রাজকীয়ভাবে বিদায় দিলেন মাদরাসা কমিটি। শনিবার সকালে দিঘীরহাট নুরুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে হাফেজ দুইজন ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। মাদরাসা কমিটি ও শিক্ষক হাফেজ ছাত্র দুইজনকে ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন।
আয়োজকরা তাদেরকে সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কমিটির সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, সম্পাদক শামসুল হক বাবু,শিক্ষক হাফেজ ইমানুর রহমান।
হাফেজ ছাত্র দুইজন হলেন, পাটগ্রমা উপজেলার কুচলিবাড়ী গ্রামের শামসুল হক এর ছেলে মো: রমজান আলী ও সফিকার রহমান এর ছেলে মো: আব্দুর রহমান।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর