হোম » সারাদেশ » ভৈরবে ৩‘শ বস্তা ভারতীয় চিনি জব্দ : গ্রেফতার ৪

ভৈরবে ৩‘শ বস্তা ভারতীয় চিনি জব্দ : গ্রেফতার ৪

এম  আর ওয়াসিম, ভৈরব  ( কিশােরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে  ট্রাক ভর্তি (৩শ বস্তা)  ১৫ হাজার কেজি  ভারতীয় চিনিসহ  ৪ জনকে গ্রেফতার করেছে  পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো ঝারকাঠি জেলার রাজাপুর উপজেলার  শাহজাহান হাওলাদারের  পুত্র  শাহিন হাওলাদার  (৩৮), জামালপুর  জেলার  দেওয়ানগঞ্জ  উপজেলার  জোয়ানেরচর ( মুন্সি পাড়া)  গ্রামের আজিজুল এর পুত্র শাওন(২৫), নাটোর জেলার লালপুর উপজেলার  গোপালপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র  আসিফ হোসেন (২৪) ও একই জেলা ও উপজেলার   ইন্নাত (৩৫)।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  পুলিশ  বাদী হয়ে  শুল্ক  ফাঁকি দিয়ে  অবৈধ ভাবে ভারতীয় চিনি আমদানি  করে দেশের বিভিন্ন স্থানে  পাচার ও বিক্রির অপরাধে ভৈরব থানার উপ- পরিদর্শক  আঃ রহমান ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায়  মামলা  দায়ের করেছে ।
পুলিশ  জানায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহা সড়কের ট্রমা হাসপাতালের সামনে থেকে  একটি ট্রাক আটক করা হয় ।
পরে আটককৃত ট্রাক থেকে  ৩ শ বস্তা (১৫ হাজার) কেজি চিনি জব্দ করা হয় (যার আনুমানিক মূল্য  ২০ লাখ ২৫ হাজার টাকা) । এ সময়  ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ  শফিকুল ইসলাম  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!