
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গনপূর্ত এবং প্রতিরক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপ্ধুসঢ়;র উপজেলা
শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, নূরে আলম ছানি, ছাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আসনগ্রহন ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক সমিতির নের্তৃবৃন্দরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার