
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ভারতীয় অবৈধ ১০৬ বোতল বিদেশী মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ।
১৬ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে শুক্রবার রাত পৌণে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাঁচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান,গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান