
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ ৩য় বারের মতো সাংসদ নির্বাচিত এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে এইচ এম ইব্রাহিম এমপিকে, চাটখিল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত বিশাল সংবর্ধনা প্রধান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেট শহীদ মিনার মসজিদ মাঠে (বৃহস্পতিবার) সন্ধ্যায় এইচ এম ইব্রাহিম এমপিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল (ভিপি) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাবেক প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, সাবেক পৌর প্যানেল ও পৌর সভাপতি মেয়র সাহাজাহান খান বাবুল, পৌর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন ও খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ওমর ফারুক, মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আকতার মেরি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান